28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

শৈলকুপায় মাঠের আমগাছে ঝুলছিল স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ 

ঝিনাইদহের শৈলকুপায় আমগাছের সঙ্গে ঝুলে থাকা লাকী খাতুন (১৪) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার ( ৫ ডিসেম্বর) উপজেলার হাকিমপুর ইউনিয়নের আজাদনগর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত স্কুলছাত্রী ওই গ্রামের শুকুর আলী মণ্ডলের মেয়ে এবং বিপ্রবগদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে ওহিদুল ইসলাম নামের এক কৃষকে মাঠে পেঁয়াজবীজের জমি দেখতে গিয়ে দেখতে পান, তার জমির আমগাছের সঙ্গে কী যেন ঝুলছে। কাছে গিয়ে  একই গ্রামের স্কুলছাত্রী লাকীর মরদেহ দেখতে পেয়ে তাদের পরিবারের সদস্যদের খবর দেন।
স্কুলছাত্রীর মা ছালেহা খাতুন বলেন, আমার মেয়ের সঙ্গে একই গ্রামের সদু জোয়ারদারের ছেলে মারুফ জোয়ারদারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। রাত ৩টার দিকে মেয়েকে ঘরে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করি। সকাল ৬টার দিকে ওহিদুল ইসলাম এসে খবর দেয় তোমার মেয়ের মরদেহ গাছের সঙ্গে ঝুলছে। এরপর ওখানে গিয়ে আমার মেয়ের মরদেহ দেখতে পাই। তবে আমার বিশ্বাস, আমার মেয়ের হত্যার পেছনে মারুফ রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে মারুফ জোয়ারদার বলেন, মেয়েটির সঙ্গে আমার চাচা-ভাতিজির সম্পর্ক ছিল। ওদের বাড়িতে যাতায়াতের সুবাদে জানাশোনা ছিল। তবে এই মৃত্যুর বিষয়ে আমি কিছু জানি না। আমি সম্পূর্ণ নির্দোষ।
শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...