28.9 C
Bangladesh
Wednesday, 12, August 2026

একযুগ পর ঝিনাইদহ জেলা প্রশাসক পেলো পৌরসভা

প্রায় এক যুগ পর ঝিনইদহ পৌরসভায় প্রশাসক নিয়োগ করা হয়েছে। রোববার স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন সাক্ষরিত এক প্রজ্ঞপন থেকে প্রশাসক নিয়োগের এই তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ২৫ বিসিএস ব্যাচের কর্মকর্তা মোঃ ইয়ারুল ইসলামকে ঝিনাইদহ পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়। সীমানা জটিলতা মামলায় প্রায় ১১ বছর ঝিনাইদহ পৌরসভার নির্বাচন বন্ধ রয়েছে। সম্প্রতি হাই কোর্টের নির্দেশে স্থানীয় সরকার মন্ত্রনালয়কে ঝিনাইদহ পৌরসভায় প্রশাসক নিয়োগের নির্দেশনা দেওয়া হয়। ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমান প্রজ্ঞাপন হাতে পাওয়ার কথা স্বীকার করেন। ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইয়ারুল ইসলাম জানান, তাকে ঝিনাইদহ পৌরসভায় প্রশাসক নিয়োগের কথা তিনি জানতে পেরেছেন। চিকিৎসার জন্য তিনি ঢাকায় রয়েছেন। ফিরে এসে দায়িত্ব গ্রহন করবেন। এ বিষয়ে ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু জানান, পৌরসভায় প্রশাসক নিয়েগে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। সেই চিঠিটি হয়তো এসেছে। তিনি বলেন আমি এখনো চিঠি হাতে পায়নি, তবে দায়িত্ব বুঝে নিলে তা হস্তান্তর করতে আমি প্রস্তুত আছি। উল্লেখ্য ঝিনাইদহ পৌরসভায় সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১১ সালের ১৩ মার্চ তারিখে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...