28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

ঝিনাইদহে করোনা রোগীর স্বজনদের মাঝে মাসব্যাপি খাবার বিতরণ কর্মসূচীর উদ্বোধন

ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে রোগী ও রোগীর স্বজনদের মাঝে দুই মাসব্যাপি বিনামূল্যে খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল মিলনায়েতনে রাশিদা হাসান ফাউন্ডেশন’র পক্ষ থেকে এ খাবার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচীর উদ্বোধন করেন সদর হাসপাতালের তত্ববধায়ক ডাঃ হারুন অর রশিদ। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন রাশিদা হাসান ফাউন্ডেশনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা লোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর হাসপাতালের আরএমও ডাঃ মিথিলা ইসলাম, ফাউন্ডেশনের পরিচালক আলি হাসান কিবরিয়া, সহ-সভাপতি জাকারিয়া মিঠু, ঝিনাইদহ জেলা সোসাইটির সাবেক যুগ্ম সম্পাদক সাইফুর রহমান মিঠু ও সাংবাদিক এম সাইফুল মাবুদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মন্টু মিয়া, আমিনুল ইসলাম পল্টু ও আব্দুল হান্নান প্রমুখ।রাশিদা হাসান ফাউন্ডেশনের পরিচালক আলি হাসান কিবরিয়া বলেন,জেলায় করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় হাসপাতালে রোগীর চাপ ব্যাপক ভাবে বেড়ে গেছে। জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে রোগীরা ভর্তি হচ্ছে। রোগীদের সাথে থাকা স্বজনরা ঠিকমত খাবার পাচ্ছেন না।তাদের দুর্ভোগের কথা চিন্তা করে রাশিদা হাসান ফাউন্ডেশন এ কর্মসূচী হাতে নিয়েছে।প্রতিদিন দুপুরে বিনামূল্যে ১০০ প্যাকেট করে খাবার সরবরাহ করা হচ্ছে।দুই মাসব্যাপি এ কর্মসুচি চলবে।প্রয়োজনে এ কার্যক্রমের মেয়াদ আরো বাড়ানো হতে পারে বলে জানান তিনি।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...