28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

কালীগঞ্জে মসজিদে টানা ৪০দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে শিশুরা পেল বাইসাইকেল

ঝিনাইদহের কালীগঞ্জে নামাজ পড়তে উদ্ধুত্ব করতে সাত শিশুকে সাইকেল উপহার দেওয়া হয়েছে। এছাড়া ১০ শিশুকে জায়নামাজ ও একটি করে নামাজ শিক্ষা বই ও মগ দেওয়া হয়। সোমবার দুপুরে যহর নামাজ বাদ কালীগঞ্জ উপজেলা জামে মসজিদ থেকে এই সাইকেল শিশুদের হাতে তুলে দেওয়া হয়।

সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন ও উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন ও অন্যান্য মুসল্লিরা। সম্প্রতি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা জামে মসজিদ কমিটি ঘোষণা করে কোন শিশু যদি একাধারে ৪০ দিন পাঁচ ওয়াক্ত মসজিদে জামায়াতে নামাজ পড়ে তাহলে তাকে একটি সাইকেল দেওয়া হবে। সাথে তার অভিভাবককে এশা ও ফজরের নামাজ ছেলের সাথে জামায়াতে পড়তে হবে। এরপর নির্ধারিত দিন থেকে ১৭ জন শিশু প্রতিযোগীতায় অংশ নেয়। যাদের প্রত্যেকের বয়স অনুর্ধ্ব ১০। শেষ পর্যন্ত সাত শিশু ও তার অভিভাবক শর্ত পূরন করতে পারায় এ সাইকেল উপহার দেওয়া হয়। এছাড়া প্রতিযোগীতায় অংশ নেওয়া বাকি ১০ শিশুকে বই, মগ ও জায়নামাজ দেওয়া হয়।

সাইকেল পেয়ে মাহদি মাসুম জানায়, আমি সাইকেল পেয়ে খুবই খুশি। আমি আর কখনোই নামাজ ছাড়বো না। আহম্মেদ রেদুয়ান নামের অপর শিশু জানায়, আজকের সাইকেলটি আমার জীবনের সবথেকে বড় উপহার। আাম এমন খুশি আর কখনোই হয়নি। উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন জানান, বর্তমান সময়ের সাংস্কৃতির ছোঁয়ায় আমাদের শিশুরা ধর্মীয় ও নৈতিক শিক্ষা থেকে পিছিয়ে পড়ছে। তাই আমরা শিশুদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতে এমন ঘোষনা দিয়েছিলাম। এজন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়, যে কমিটি এ ৪০ দিন তাদের পর্যবেক্ষণ করে। অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ আনোয়ারুল আজিম আনার তার বক্তব্যে বলেন, আমি আমার রাজনৈতিক জীবনে বহু সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছি। তবে এমন অনুষ্ঠান দেখিনি। এটাই আমার জীবনের শ্রেষ্ঠ অনুষ্ঠান। এমন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...