28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

ঝিনাইদহে কুড়িয়ে পাওয়া নবজাতকের মা ৭ম শ্রেণীর ছাত্রী, আটক প্রেমিক যুবক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর এলাকার মেহগনি বাগান থেকে উদ্ধার হওয়া নবজাতকের পরিচয় মিলেছে।নবজাতকটি উপজেলার কার্শিপুর গ্রামের ৭ম শ্রেণীর এক ছাত্রীর।গত রোববার (১১ জুলাই) উপজেলার শিবনগর এলাকার একটি মেহগনি বাগান থেকে একদিনের কন্যা নবজাতকটি উদ্ধার করে পুলিশ।এরপর বিষয়টির তদন্তে নামে কালীগঞ্জ থানা পুলিশ।জানা গেছে,উপজেলার কাশিপুর গ্রামের নয়ন হোসেন নামে এক যুবকের সাথে একই গ্রামের ৭ম শ্রেণির এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।এরপর রুপ নেয় শারিরীক সম্পর্কে। আর এতে গর্ভবতী হয়ে যায় ওই ছাত্রী। পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়। গত রোববার (১১ জুলাই) দুপুরের দিকে কন্যা সন্তান প্রসব করে ওই ছাত্রী।বিষয়টি ধামাচাপা দিতে নাবজাতকটিকে উপজেলার শিবনগর এলাকার একটি মেহগনি বাগানে ফেলে দেয় মেয়ের খালা।
এ ঘটনায় বুধবার রাতে কালীগঞ্জ থানায় নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন স্কুল ছাত্রীর মা।আর এ ঘটনায় নয়ন হোসেন (১৯) নামে এক যুবককে বুধবার রাতে আটক করেছে পুলিশ।নয়ন হোসেন উপজেলার কাশিপুর গ্রামের মজনু হোসেনের ছেলে।বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, উপজেলার কাশিপুর গ্রামের নয়ন হোসেন ও ৭ম শ্রেণির স্কুল ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক ছিল।এরপর সেটি শারিরীক সম্পর্কে রুপ নেয়।গর্ভবতী হয়ে পড়ে স্কুল ছাত্রী। গত রোববার সন্তান প্রসবের পর একটি মেহগনি বাগানে ফেলে দেওয়া হয়।এরপর সেখান থেকে পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।তিনি আরো জানান,এ ঘটনায় থানায় ভিকটিমের মা বাদী হয়ে একটি মামলা করেছেন। পুলিশ নয়ন হোসেনকে আটক করেছে। ওই স্কুল ছাত্রীসহ সকলের ডিএনএ ও মেডিকেল পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।উল্লেখ্য,গত রোববার দুপুরে রেহেনা খাতুন নামে এক নারী কালীগঞ্জ উপজেলার কাশিপুর থেকে হেটে শিবনগর এলাকায় আসছিল।পথিমধ্যে শিবনগর এলাকার অনিল পালের মেহগনি বাগানের মধ্যে এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পান।এ সময় তিনি নবজাতক পড়ে থাকতে দেখতে পান।পরে তিনি কোলে তুলে নেন।এরপর রিমা খাতুনের জিম্মায় রাখা হয় নবজাতকটিকে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...