28.9 C
Bangladesh
Wednesday, 12, August 2026

চাচার মৃত্যুর খবরে বাড়ি ফিরতে গিয়ে লাশ হলেন ভাতিজা

চাচার মৃত্যুর খবর পেয়ে মটরসাইকেল যোগে খুলনা থেকে বাড়ি ফিরছিলেন পুলিশ কনস্টেবল পারভেজ (২৪)। কিন্তু চাচার মরা লাশটি দেখার আগেই নিজে লাশ হয়ে পরিবারের কাছে ফিরে গেলেন। মর্মান্তিক ও হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের শ্যামনগর গ্রামে। পারভেজ হোসেন মেহেরপুর জেলার আমদাহ গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। তিনি খুলনায় পুলিশে কর্মরত ছিলেন। ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ফাড়ির তদন্ত কর্মকর্তা এসআই বিল্লাল হোসেন জানান, চাচার মৃত্যুর খবর পেয়ে নিজের মটরসাইকেল যোগে গ্রামে ফিরছিলেন পারভেজ। তিনি কালীগঞ্জের নিমতলা থেকে বাজারগোপালপুর সড়ক ধরে ডাকবাংলা হয়ে মেহেরপুর যাচ্ছিলেন। মধুহাটী ইউনিয়নের শ্যামনগর গ্রামের মধ্যে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খান। স্থানীয় ইউপি মেম্বর শ্যামনগর গ্রামের রবিউল ইসলাম জানান, বৃষ্টির মধ্যে ঘুটঘুটে অন্ধকারে গ্রামের ওই বাঁকে এসে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়ন পারভেজ হোসেন। এ সময় তিনি পাকড়া (শিমুল) গাছের সঙ্গে ধাক্কা লেগে মারা যান। লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে পারভেজের মৃত্যুতে তার নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার চাচা ভাতিজাকে এক সঙ্গে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...