28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

ন্যাশনাল ব্যাংকের পরিচালক পদ হারালেন ঋণখেলাপি রিক হক সিকদার

ঋণখেলাপি হওয়ায় ন্যাশনাল ব্যাংকের পরিচালক পদ থেকে ছিটকে পড়েছেন রিক হক সিকদার। বাংলাদেশ ব্যাংক তাঁর পরিচালক পদের মেয়াদ বাড়ানোয় সম্মতি দেয়নি। এ সিদ্ধান্ত জানিয়ে গত রোববার ন্যাশনাল ব্যাংককে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

জানা গেছে, ২০২০ সালের ১২ অক্টোবর ন্যাশনাল ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় রিক হক সিকদার পদত্যাগ করে নতুন পরিচালক হিসেবে নির্বাচিত হন। তবে নতুন করে পরিচালক পদে থাকার জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেওয়া হয়নি। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন নেওয়ার জন্য ন্যাশনাল ব্যাংককে তাগাদা দেয়। ব্যাংকটি রিক হক সিকদারকে পরিচালক করার প্রস্তাব পাঠালে কেন্দ্রীয় ব্যাংক তাঁর ঋণের মান যাচাই করে। এতে বেরিয়ে আসে যে রিক হক সিকদার ঋণখেলাপি হয়ে পড়েছেন।

মূলত একটি কোম্পানি ঋণখেলাপি হয়ে পড়েছে, যার পরিচালক রিক হক সিকদার।
এরপর কেন্দ্রীয় ব্যাংক জানিয়ে দেয়, রিক হক সিকদারের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ঋণখেলাপি থাকায় ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যাংকের পরিচালক পদে অনুমোদন দেওয়ার সুযোগ নেই।

এরপর বিষয়টি সুরাহার জন্য রিক হক সিকদারের ভাই ও ন্যাশনাল ব্যাংকের পরিচালক রন হক সিকদার আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করতে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নাইমুজ্জামান ভুঁইয়া ও সিকদার গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা সৈয়দ কামরুল ইসলাম (মোহন)।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, রন হক সিকদারকে আশ্বাস দেওয়া হয়েছে, ঋণ নিয়মিত হলেই রিক হক সিকদার পরিচালক পদ ফিরে পাবেন। সে পর্যন্ত তাঁদের অপেক্ষা করত হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঋণখেলাপি হওয়ায় রিক হকের পরিচালক পদের নিয়োগ অনুমোদন করা যায়নি।’

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ছিলেন জয়নুল হক সিকদার। তিনি মারা যাওয়ায় পর গত ২৪ ফেব্রুয়ারি ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব নেন তাঁর স্ত্রী মনোয়ারা সিকদার। ব্যাংকটিতে পরিচালক হিসেবে আছেন তাঁদের দুই ছেলে রন হক সিকদার ও রিক হক সিকদার এবং মেয়ে পারভীন হক সিকদার। পাশাপাশি ব্যাংকটিতে সিকদার গ্রুপের কর্মকর্তারাও স্বতন্ত্র পরিচালক হিসেবে আছেন।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...