28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

জন্মদিনে মেসিকে চমকে দিলেন আর্জেন্টিনার সতীর্থরা

নামটা লিওনেল মেসি আর তাঁর জন্মদিন বলে কথা। আজ ৩৪তম জন্মদিন উদ্‌যাপন করছেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। টিম হোটেলে রাতেই সতীর্থদের জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা পেয়েছেন মেসি। দলের অধিনায়ক ও প্রাণভোমরাকে শুধু মুখে শুভেচ্ছা জানাননি অ্যানহেল দি মারিয়া, নিকোলাস তাগলিয়াফিকোরা। অধিনায়কের হাতে তুলে দিয়েছেন মজার মজার উপহারও।মেসি আর আগুয়েরো শুধু যে আর্জেন্টিনা দলের সতীর্থ তা নয়, দুজনে খুব ভালো বন্ধুও। সাধারণত প্রতিবছর বার্সেলোনা দলের সঙ্গেই জন্মদিন উদ্‌যাপন করতে হয় মেসিকে। এবার কোপা আমেরিকা টুর্নামেন্টে খেলতে জাতীয় দলের সঙ্গে ব্রাজিলে অবস্থান করছেন মেসি। বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর সুযোগটা যখন পাওয়াই গেছে, তখন বেশ ভালোভাবেই কাজে লাগালেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। একটি ভিডিওতে দেখা যায়, ‘জন্মদিনের শুভেচ্ছা’ রব তুলে রদ্রিগো দি পল মোমবাতি নিয়ে মেসির রুমে প্রবেশ করেছেন। তাঁর পেছনে সারি বেঁধে রুমটিতে ঢুকলেন বাকি খেলোয়াড়েরা।একজন একজন করে খেলোয়াড় এগিয়ে গিয়ে মেসির হাতে উপহার তুলে দিচ্ছেন। কারও ব্যাগ খুললে বের হয়ে আসছে শ্যাম্পনের বোতল, পানির বড় ক্যান, পারফিউম আর মেসির প্রিয় পানীয় মাতে। একটি ব্যাগ খুলে কালো একটি ক্যাপ পেতেই সঙ্গে সঙ্গে মাথায় পরে নিলেন মেসি। ডি মারিয়া এগিয়ে গিয়ে মেসিকে জড়িয়ে ধরে জানালেন শুভেচ্ছা।

সবকিছুই দেখছিলেন সের্হিও আগুয়েরো। বরাবরই মেসির সঙ্গে একই রুমে থাকেন আগুয়েরো। মেসি যেন বার্সেলোনা না ছাড়েন, সে দায়িত্বও নাকি ক্লাব কর্তৃপক্ষ সদ্য যোগ দেওয়া আগুয়েরোকে দিয়েছে।

কোপায় এখন পর্যন্ত আর্জেন্টিনা অপরাজিত থাকায় খেলোয়াড়েরা আছেন ফুরফুরে। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। ৩ ম্যাচে একটি গোল করেছেন মেসি। আর্জেন্টিনা তাদের পরবর্তী ম্যাচ খেলবে বলিভিয়ার বিপক্ষে ২৯ জুন।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...