28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

মাগুরার শ্রীপুরে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের নবম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ পাওয়া গেছে । এবিষয়ে শ্রীপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। অভিযোগে জানা যায়, গাংনালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও বরিশাট গ্রামের বাসিন্দা মোটরবাইক চালক মেহেদী হাসান সুইট এর কন্যা ২১ জুন সোমবার দুপুরে তাদের ঘরে ঘুমিয়ে ছিল।বাড়িতে কোন লোকজন না থাকায় সেই সুযোগে একই গ্রামের ইমাম মুন্সীর লম্পট পুত্র বৈশাখ মুন্সী(২০) দুপুর ৩টার দিকে তার ঘরে ঢুকে মেয়েটি ঘুম থেকে জাগিয়ে তুলে প্রেম নিবেদনের চেষ্টা চালায়।কিন্ত প্রেম নিবেদনে মেয়েটি অসম্মতি প্রকাশ করলে উক্ত লম্পট যুবক মেয়েটির উপর ক্ষীপ্ত হয়ে বিভিন্নভাবে শ্লীলতাহানী ঘটায়। এসময় মেয়েটির আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসামাত্রই লম্পট যুবক পালায়ে যেতে সক্ষম হয়। এবিষয়ে মেয়েটির মা মেঘলা আক্তার জানান, তার ছোট ছেলের জন্য স্কুলের এ্যাসাইন্ট আনতে একই গ্রামের রইচ মুন্সীর বাড়িতে যায়। তখন তার মেয়ে বাড়িতে একাই ঘুমিয়ে ছিলো । আর সেই সুযোগে ইমাম মুন্সীর লম্পট পুত্র বৈশাখ মুন্সী(২০)তার বাড়িতে অনুপ্রবেশ করে তার মেয়েকে শ্লীলতাহানী ঘটিয়েছে। এঘটনায় মেয়েটির পিতা ওইরাতেই বৈশাখ মুন্সীর নামে শ্রীপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করেছে । এ বিষয়ে অভিযুক্ত আসামী বৈশাখ মুন্সীর চাচা হাবিব মুন্সী জানায়, আমার ভাতিজার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ মিথ্যা। আমার ভাতিজা মেঘলা আক্তার নামের মেয়েটিকে ভালবাসতো আর সেজন্য সেদিন মেয়েটিকে ফুল দিয়ে ভালবাসার কথা বলতে মেয়েটির বাড়ি গিয়েছিল । এছাড়া অন্য কোনো ঘটনা ঘটেনি। শ্রীপুর থানা অফিসার্স ইনচার্জ সুকদেব রায় মাগুরা সংবাদকে জানান, ওই রাতে মেয়েটির পরিবারের পক্ষ থেকে শ্লীলতাহানির লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে থানায় একটি মামলাও হয়েছে।মামলা নং ১২ ।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...