28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

মহেশপুর সীমান্ত থেকে সাড়ে ৫ মাসে ৯২৮ জন আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাকোশপোতা গ্রাম থেকে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় নারী ও শিশুসহ ৫ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়। এই নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত ৯২৮ জনকে আটক করলো বিজিবি। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় জানান, বৃহস্পতিবার যাদের আটক করা হয়েছে তারা হলেন, সাতক্ষীরা জেলার আশাশুনি থানার লাউতাড়া গ্রামের মৃত হাজু শীলের স্ত্রী ফুলমতি শীল (৬৫), একই গ্রামের সুরঞ্জন শীলের স্ত্রী মিতা শীল (৩২), তার ছেলে জয় শীল (০৯), খুলনা জেলার ডুমুরিয়া থানার পূর্ব ঝিলের ডাঙ্গা গ্রামের দেবাশীষ মন্ডলের স্ত্রী বনানী মন্ডল (২৭) ও তার ছেলে দেব মন্ডল (০৮)। বিজিবির প্রেসবিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করা হয়, মহেশপুর ব্যাটালিয়নের অধিনস্ত খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নেপা গ্রামের বাকোশপোতা নামক স্থান থেকে তাদের আটক করা হয়। তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। বিজিবি সুত্রে জানা গেছে, করোনা মহামারির মধ্যেও সীমান্তে অবৈধ পারাপার থেমে নেই। ওপারে কাটাতারের বেড়া না থাকায় দালালদের মাধ্যমে অবৈধ পথে প্রায় প্রতিদিন মানুষ যাতায়াত করছে। অবৈধ পারাপারকারীদের মধ্যে খুব কম সংখ্যক বিজিবির হাতে আটক হচ্ছে বলে সীমান্তে বসবাসকারীরা অভিযোগ করেন।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...