28.9 C
Bangladesh
Wednesday, 12, August 2026

কোটচাঁদপুরে দিনে দুপুরে মহিলা ভাইস চেয়ারম্যানের বাসায় চুরি

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকায় দিনে দুপুরে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এর বাসাবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১২ই জুন ) সকালে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুনের বাসায় চুরির এই ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানাগেছে,পৌর বলুহর বাসস্ট্যান্ডে সাফদারপুর রোডে ভাড়ার বাড়িতে আনুমানিক ৪-৫ জন চোরেরা বাসায় থাকা গৃহকর্মীকে চেয়ারম্যানের সাথে দেখা করার কথা বলে দরজা খুলতে বলে,তখন গৃহকর্মী তাদের কে ঘরে প্রবেশ করতে দেয় এবং তাদের বসতে বলে।এসময় সে তাদের কে জানায় ভাইস চেয়ারম্যান বাসায় নাই, কাজের উদ্দেশ্যে বাইরে গেছে।এর কিছুক্ষন পরে ঘরে প্রবেশকারী চোরেরা গৃহকর্মী কে ১০০ টাকা দিয়ে সিগারেট আনতে বাসার বাইরে পাঠায়। ঠিক সেই সময়ে সুযোগ বুঝে ভাইস চেয়ারম্যানের বেডরুমে থাকা আলমারির তালা ভেঙে জমি কেনার জন্য থাকা নগদ ৫ লক্ষ টাকা ও আনুমানিক ৪ ভরি স্বর্ণ অলংকার নিয়ে চলে যায়। এ বিষয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন জানান, আমি সকালে বিশেষ কাজের উদ্দেশ্যে বাসার বাইরে যাই। কাজ শেষে আনুমানিক দুপুর ১২ টার দিকে বাসায় এসে আমার বেডরুমে ঢুকেই দেখি আলমারির তালা ভাঙা, এবং আলমারির ড্রয়ার খোলা ও সব জিনিসপত্র এলোমেলো।তিনি আরও জানান, জমি কেনার জন্য নগদ ৫ লক্ষ টাকা আলমারিতে রেখেছিলাম এবং আমার ব্যবহিত সব স্বর্ণ অলংকার রেখে তালাবদ্ধ করে রেখেছিলাম। এসময় ওই বাসার গৃহকর্মীর সাথে কথা বললে তিনি কাউকে চিনতে পারেননি বলে জানান। এবিষয়ে মডেল থানা অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান, চুরির ঘটনার বিষয়টি শুনেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...