28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

অবশেষে ছাড়া পাচ্ছে ‘নবাব এলএলবি’

দ্বিতীয়বারে কোনো আপত্তি ছাড়াই সেন্সর পার হলো নবাব এলএলবি। গত মঙ্গলবার বিনা কর্তনে ছবিটি পাশ করে দেন সেন্সর বোর্ডের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘আইনসচিব গোলাম সারওয়ারসহ আমরা সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি পুনরায় দেখেছি। যেসব সংশোধনী চাওয়া হয়েছিল, সবই ঠিকঠাক করা হয়েছে। এখন আর কোনো সমস্যা নেই। দেখার পর বোর্ড পাশ করে দিয়েছে।’
তিনি জানান, এখনো ছবির পরিচালক ও প্রযোজককে আনুষ্ঠানিকভাবে সেন্সরের ফল জানানো হয়নি। সেন্সর সনদপত্র কবে দেওয়া হবে? জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, আজ (বুধবার) লেখালেখির কাজ শেষ করে রেজলুশন তৈরি করা হবে। রেজলুশনে স্বাক্ষর হলেই সেন্সর সনদ প্রদান করা হবে।
সেন্সরের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানেন না ছবির পরিচালক অনন্য মামুন। তিনি বলেন, ‘সেন্সর বোর্ড থেকে মঙ্গলবার সন্ধ্যায় আমাকে ফোন করা হয়েছিল। দেখা করতে বলেছে। এতটুকুই। তবে বাইরে বাইরে শুনেছি, ছবিটি সেন্সরে পাশ হয়েছে। খবরটি আমার জন্য আশাব্যঞ্জক। এখন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে পারব। আমি খুশি। এটি নিয়ে অনেক যুদ্ধ করতে হয়েছে।
‘ছবিটি কবে নাগাদ মুক্তি পাবে? পরিচালক বলেন, ‘এখন করোনার মধ্যে মফস্বলের অনেক সিনেমা হলই বন্ধ আছে। সারা দেশে সব হল খুলে গেলেই মুক্তি দেব।’ নবাব এলএলবিতে অভিনয় করেছেন শাকিব খান, শহীদুজ্জামান সেলিম, অর্চিতা স্পর্শিয়া, মাহিয়া মাহি, রাশেদ মামুন অপু, সুমন আনোয়ার, শাহেদ আলী, শাহীন মৃধা প্রমুখ।
গত বছরের ১৬ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশিত হওয়ার পর সংলাপে পুলিশকে হেয় করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধা। বর্তমানে তাঁরা জামিনে আছেন। এরপর সিনেমা হলে মুক্তির লক্ষ্যে গত জানুয়ারি মাসের শেষ দিকে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় ছবিটি। ১১টি জায়গায় আপত্তি জানিয়ে ছবিটি ফেরত পাঠায় সেন্সর বোর্ড।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...