28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

বঙ্গবন্ধুর জন্মদিনে তিতুমীর ছাত্রলীগের নানা আয়োজন

আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও ঐতিহাসিক মুজিববর্ষ উদযাপন করেছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ছাত্রলীগ।

মঙ্গলবার (১৬ মার্চ) দিবাগত রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুর স্মরণে কেক কাটে কলেজ শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা। এরপর শতাধিক নেতাকর্মীদের নিয়ে মুজিববর্ষ উপলক্ষে কলেজ প্রাঙ্গনে আতশবাজি ফোটানো ও ফানুস উড়ানো হয়।

বুধবার (১৭ মার্চ) সকালে সাড়ে ১১টায় তিতুমীর কলেজ ছাত্রলীগ সভাপতি মো. রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লের নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কলেজটির অর্ধশত ছাত্রলীগ নেতাকর্মী।

এছাড়া কলেজের বিজ্ঞান ভবনের নিচতলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এরপর দুপুরে কলেজ প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেয় কলেজ ছাত্রলীগ।

এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আশরাফ হোসেন, উপাধ্যক্ষ মোছা. তালাত সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক এস.এম. কামাল উদ্দিন হায়দার প্রমুখ।

এদিন দুপুরে যোহরের নামাজের পর তিতুমীর কলেজের মসজিদে বঙ্গবন্ধুকে স্মরণে দোয়ার আয়োজন করে কলেজ ছাত্রলীগ। এরপর প্রায় দু’শো ক্ষুধার্তদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এতে কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নেতৃত্ব দেন।

মুজিববর্ষের আয়োজন নিয়ে কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল বলেন, আজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও ঐতিহাসিক মুজিববর্ষ। আমরা ইতোমধ্যে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ক্ষুধার্তদের খাদ্য বিতরণসহ নানা কর্মসূচি পালন করেছি। আমরা তিতুমীর কলেজ ছাত্রলীগ সর্বদা মুজিব আদর্শকে ধারণ করি, লালন করি। বঙ্গবন্ধুর স্বপ্ন গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সব সময় কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও তিতুমীর কলেজ ছাত্রলীগ দেশের সকল উন্নয়নমূলক কাজের পাশে থাকবে।

উল্লেখ্য, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ লুৎফর রহমান ও মা শেখ সায়েরা খাতুন। লুৎফর-সায়েরা দম্পতির এ সন্তানই পরে এদেশের মানুষের মুক্তির ত্রাতা হিসেবে আবির্ভূত হন।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...