28.9 C
Bangladesh
Tuesday, 23, June 2026

তিতুমীর কলেজে ফটোগ্রাফি ক্লাবের পথচলা শুরু

শিক্ষার্থী সংখ্যার দিক দিয়ে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ যেমন সর্বোচ্চে তেমনি সহশিক্ষা কার্যক্রম আর সংগঠনের দিক বিবেচনায় প্রতিষ্ঠানটির অবস্থান উল্লেখযোগ্য। এবার গেলো মঙ্গলবার (৫ জানুয়ারি) তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাব নামে একটি সংগঠনের অনুমোদন দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

‘অালোকরশ্মিতে এক ঝাঁক তিতুমীর’ স্লোগানে প্রায় তিন বছর আগে তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাব অনলাইনে যাত্রা শুরু করে। গোটা ক্যাম্পাসকে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলে শিক্ষার্থীদের মাঝে এ ক্লাবটি নতুন এক জায়গা দখল করে নিয়েছে। পাশাপাশি বিশেষ দিনের কলেজের অনুষ্ঠানে ফটোগ্রাফি ক্লাবের তরুণ-তরুণীরা ক্যামেরা হাতে ক্যাম্পাসে বন্দী করতে ছুটে চলে।

ফটোগ্রাফি ক্লাবের অন্যতম সদস্য জুবরান ইসলাম বলেন, ফটোগ্রাফির প্রতি ভালবাসা থেকেই ফটোগ্রাফি ক্লাবে জয়েন করা, ক্লাব থেকে এ পর্যন্ত অনেক অনুপ্রেরণা পেয়েছি এবং নতুন অনেক কিছুই শিখেছি। ক্লাবের একজন সক্রিয় সদস্য হিসেবে ক্লাবের অনুমোদন প্রাপ্তিতে আমি অনেক আনন্দিত। আশা করছি, ক্লাবের পক্ষ থেকে ক্যাম্পাস কে নতুন কিছু উপহার দিতে পারব।

সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা ইব্রাহীম হোসেন মুগ্ধ বলেন, প্রতিটি মানুষের ভিতর কোনো না কোনো গুণ রয়েছে। সেটা প্রকাশিত হয়, তার নিজের কাজ দ্বারা। ফটোগ্রাফি এর মধ্যে অন্যতম একটি গুণ। তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাবের মাধ্যমে সকলে তাদের নিজেদের তোলা আলোকচিত্র দেখাতে পারবে এবং প্রয়োজনে শিখতে পারবে। অন্যান্য খারাপ দিকে মনোনিবেশ এর চেয়ে, নিজেকে এই ক্লাবের মাধ্যমে গড়ে তুলতে পারবে। আশা করি, এই ক্লাবটি বাংলাদেশের মধ্যে অন্যতম স্বনামধন্য ক্লাব হিসেবে সকলের কাছে পরিচিত লাভ করবে।

তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাবের প্রতিষ্ঠাতা নয়ন ওয়াদুদ বলেন, তিতুমীর কলেজ ফটোগ্রাফিক ক্লাব এমন একটি সংগঠন যেখানে সবাই সবার সৃজনশীলতা কে কাজে লাগিয়ে আলোকচিত্র এবং আলোকচিত্রীর মাঝে গভীর সম্পর্কে আবব্ধ হতে পারে। আলোকচিত্র  সব সময় সত্য কথা বলে, বর্তমান সময়ে দেশের তরুণদের আগ্রহের বিষয় আলোকচিত্র। এই জগতে প্রবেশ করলেও অনেকেই পাচ্ছেন না সঠিক নির্দেশনা। আলোকচিত্রী হতে আগ্রহী অনেকেই আছেন আমাদের তিতুমীর কলেজ ক্যাম্পাসে,আমরা তাদের নিয়েই কাজ করতে চাই।যারা নিজেকে একজন দক্ষ আলোকচিত্রী হিসেবে তুলে ধর‍তে পারেন।

তিনি আরও বলেন, এই প্রজন্মের সবাই ফলো করা নিয়ে ব্যস্ত। কিন্তু নিজের পটেনশিয়ালিটি না খুঁজে এভাবে নিজেদের নষ্ট করছে এই প্রজন্ম। তাই সততাই মূল মন্ত্র ছবি তোলার ক্ষেত্রে। এটি মিস করা যাবে না, তাই আশা করছি আমাদের ফটোগ্রাফিক ক্লাব সব সময় তিতুমীর কলেজের  সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ফটোগ্রাফিক কার্যক্রমে চর্চায় বেশি মনোযোগী হবে।

প্রসঙ্গত, ক্লাবটিতে বর্তমানে পনেরো জনের মতো ফটোগ্রাফার সক্রিয় ভাবে কাজ করছেন। বন্ধের পর ক্যাম্পাস খুললে নতুন উদ্যেমে কাজ করার কথাও জানান সংগঠনটির সদস্যরা।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...