১ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হলো পাকিস্তানকে
খেলাধুলা ক্রিকেট

১ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হলো পাকিস্তানকে

স্পোর্টস ডেস্ক:

জিম্বাবুয়ের দেওয়া ১৩১ রানের স্বল্প পুঁজির লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের ইনিংস থেমেছে ১২৯ রানে। ফলে ১ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হলো পাকিস্তানকে।

এদিন ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক বাবর আজমকে হারিয়ে হোঁচট খায় পাকিস্তান। এরপর আবার দলীয় ২৩ রানে পাক শিবিরে আঘাত হানেন ব্লেসিং মুজারাবানি। ফিরিয়ে দেন মোহাম্মদ রিজওয়ানকে ১৪ রানের মাথায়। যদিও এক প্রান্ত আগলে রেখেছিলেন শান মাসুদ। তবে খানিকবাদেই আবারও ইফতিখারকে হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। জিম্বাবুয়ের দেওয়া ১৩১ রানের স্বল্প পুঁজির লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের ইনিংস থেমেছে ১২৯ রানে। ফলে ১ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হলো পাকিস্তানকে।

এদিন ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক বাবর আজমকে হারিয়ে হোঁচট খায় পাকিস্তান। এরপর আবার দলীয় ২৩ রানে পাক শিবিরে আঘাত হানেন ব্লেসিং মুজারাবানি। ফিরিয়ে দেন মোহাম্মদ রিজওয়ানকে ১৪ রানের মাথায়। যদিও এক প্রান্ত আগলে রেখেছিলেন শান মাসুদ। তবে খানিকবাদেই আবারও ইফতিখারকে হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান।

তখনো চলছে উত্তেজনার পারদ, শেষ হাসি হাসবে কে? এমন অবস্থায় শেষ ওভারের প্রথম বলেই নেওয়াজ নিলেন ৩ রান। পরের বলেই ওয়াসিমের চার। এরপর সিঙ্গেল, পর-পর ডট। ২ বলে ৩ রানের প্রয়োজন। এমন সময়ে আউট নেওয়াজ, ম্যাচ জমে ক্ষীর। শেষ বলে প্রয়োজন ১ বলে ৩ রান। শাহীন আফ্রিদি স্ট্রেইট ড্রাইভে মেরে ২ রান নেওয়ার চেষ্টা করলেও ১ রানে থামতে হয়, রান আউটের কবলে পড়ে। ফলে জিম্বাবুয়ের জয় ১ রানে।

এর আগে পার্থে টস জিতে আগে ব্যাটিংয়ে নেন জিম্বাবুয়ান অধিনায়ক ক্রেইগ আরভিন। ব্যাটিংয়ে নেমে শুরুতে দুই ওপেনার ক্রিজে থিতু হওয়ার পরেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ওয়েসলি মাধেবেরে ১৭ রানে এবং ক্রেইগ আরভিন ফিরে যান ১৯ রান করে। পরবর্তীতে মিল্টন শুম্বা, সিকান্দার রাজা, রেজিস চাকাভা কেউই পারেননি দুই অঙ্কের রানের ঘরে পৌঁছাতে।

ক্রিজে থেকে শন উইলিয়ামস এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে গেলেও পারেননি দলের হয়ে বড় রান করতে। ফিরেছেন ৩১ রান করে। মূলত শাদাব খান এবং মোহাম্মদ ওয়াসিমের বোলিং তান্ডবে দিশেহারা হয়ে যায় জিম্বাবুয়ে। পাকিস্তানি এই পেস বোলার একাই নেন ৪ উইকেট এছাড়া শাদাব খান নেন ৩ উইকেট।